editor
প্রকাশিত: 12:36 AM, November 9, 2021
অনলাইন ডেস্ক
বয়স ৪০ পেরোলেই দেখা যায় হাঁটতে কষ্ট হচ্ছে। ক’দিন পরপরই হাঁটুতে ব্যথা।
উঠতে বসতে সমস্যা। অনেকে নিজে নিজে ব্যথানাশক ওষুধ খেয়ে নেন। তবে তাতেও কাজে দেয় না। পরে যখন চিকিৎসকের কাছে যাওয়া হয়, পরীক্ষা করলে দেখা যায় হাড়ক্ষয় হতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলেন, ক্যালসিয়ামের অভাবেই মূলত হাড়ক্ষয় রোগ দেখা দেয়।
হাড়ের কাঠামো ও পেশিগুলোকে সচল রাখতে ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যালসিয়াম ছাড়া ভিটামিন এ, ডি, ই আর কে-র মতো ভিটামিনগুলো শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না।
বিশেষজ্ঞরা বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীতা আছে। আর এই ক্যালসিয়াম আমরা প্রতিদিনের খাবার থেকেই পেয়ে থাকি।
যেসব খাবার থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি। জেনে নিন:
• আমরা জানি, দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। এক কাপ দুধে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
• প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ছাড়াও ফসফরাস ও জিঙ্কের মতো মিনারেলের সন্ধান মিলবে চিজ বা পনিরে
• যারা দুধ হজম করতে পারেন না বা পছন্দ করেন না, তাদের জন্য আদর্শ হচ্ছে দই। এক কাপ দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ ২৮০ মিলিগ্রামের কাছাকাছি
• নানা ধরনের ডালেও প্রচুর ক্যালসিয়াম মেলে। এক কাপ রান্না করা মুগ ডালে ক্যালসিয়ামের পরিমাণও ২৫০ মিলিগ্রাম
• পালং শাক, বাঁধাকপি, ব্রকোলি আর ফুলকপি থেকেও ক্যালসিয়াম পেয়ে থাকি। তবে এসব শাক-সবজি ধুয়ে কাটতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়
• শুকনো ফল খেজুর, বাদামেও বেশ ভালো পরিমাণেই ক্যালসিয়াম মেলে
• এছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, মাংসও ক্যালশিয়ামের জোগান দেয়।
এবার হিসাব করে খাবারগুলো নিয়মমতো খেলেই শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম পেয়ে যাবেন।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১