editor
প্রকাশিত: 3:43 PM, September 3, 2024
এম এম সামছুল ইসলাম কুলাউড়া (মৌলভীবাজার) থেকে ফিরে : ভারতে মামার সাথে দেখা করতে গিয়ে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মৌলভীবাজারের জুড়ীর অষ্টম শ্রেনীর ছাত্রী স্বর্ণা দাস (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছেন। স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়।
জানা গেছে, গত রোবরাব (১ সেপ্টেম্বর) সকালে স্বর্ণা দাস তার মা সনজিতা রানী দাসের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের শনিছড়া গ্রামের তার মামা কার্তিক দাসের সাথে দেখা করতে কুলাউড়া উপজেলার লালার চক সীমান্তের দিকে রওনা দেন। সেখানে যাবার পর দালালদের খপ্পরে পড়েন। দালালরা স্বর্ণা ও তার মাকে রোববার রাতে সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর সময় বিএসএফের গুলিতে স্বর্ণা নিহত হয়।
স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, রোববার মেয়েকে নিয়ে স্বর্ণার মা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। সোমবার ভারতে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণা ও তার মা সেখানে যাননি। পরে তিনি অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শমসেরনগরে এক দালালের বাড়ি থেকে স্বর্ণার মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সোমবার বিজিবির মাধ্যমে তার মেয়ের মৃত্যু বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন। মেয়েকে ফেরত গেতে তিনি সরকারের সহযোগিতা চান
স্বর্ণার মা সনজিতা রানী জানান, রোববার গভীর রাতে দালালরা জোরপূর্বক তার মেয়েসহ তাকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তখন বিএসএফ গুলি করলে তার মেয়ের গায়ে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে । মেয়েকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেও আনতে পারেননি তিনি । মেয়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস জানান স্বর্ণা দাস ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । এভাবে তারা ভারতে যাবেন জানলে বাধা দিতেন।
স্থানীয় ইউ’পি সদস্য মদন মোহন দাশ বলেন, বিজিবির মাধ্যমে স্বর্ণার মৃত্যু সংবাদ জানতে পারি, আজ পতাকা বৈঠকের মাধ্যমে স্বর্ণার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানতে পারি।
লালারচক বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক ওবায়েদ জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণার মৃত্যু হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
ছবিযুক্ত : নিহত স্বর্নার ছবি।
বার্তা প্রেরক :
মো: সামছুল ইসলাম
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :
মোবাইল: ০১৭৭৬০৮৮৪২৩
তাং :৩/৯/২০২৪
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে