editor

প্রকাশিত: 2:57 PM, October 12, 2021

স্বপ্নের ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান হতে চান ছহুল এ মুনিম

স্বপ্নের ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান হতে চান ছহুল এ মুনিম

ফারহান আহমদ চৌধুরী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে আওয়ামী রাজনীতি সঙ্গে জড়িয়ে পড়েন বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম। আসন্ন ৩নং দেওয়ান বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূল আওয়ামী লীগের সর্বসম্মতি ক্রমে নৌকার প্রার্থী হিসেবে ছহুল এ মুনিমকে মনোনীত করা হয়। আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়েও তাকে মনোনয়ন দেওয়া হয়।

ছহুল এ মুনিম যুক্তরাজ্য থেকে দীর্ঘদিন থেকে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহায়তা করছেন তিনি। বেকার জনসাধারণকে কাজের ব্যবস্থা করে দিতেও তার ভূমিকা অপরীসিম।

যুক্তরাজ্য থেকেও কেন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান, এমন প্রশ্নে ছহুল এ মুনিম বলেন, আমি মানুষের সেবা করতে চাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এতগুলো মানুষকে সহযোগিতা অসম্ভব হয়ে পড়বে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। আমি বিজয়ী হলে দেওয়ান বাজার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। রাস্তাঘাট, কালভার্ট নির্মাণসহ মানুষের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। মুলত- এ লক্ষ্যেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছি।

তিনি বলেন, গ্রামীন জনঘোষ্ঠির উন্নয়নই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে স্বপ্নের ইউনিয়ন পরিষদ গড়তে চাই। শাসক হয়ে নয়, জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি।

স্থানীয়রা জানান, ছহুল এ মুনিম বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসা¤প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ছহুল এ মুনিম আরো জানান, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, সর্বপরিসকলের সহযোগিতায় দেওয়ান বাজার ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সা¤প্রায়িক স¤প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

তিনি বলেন, তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। এছাড়া তিনি একাধারে একজন সমাজপতি, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠকও বটে। রাজনীতির পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন। তাই ইউনিয়নবাসীর চাওয়া থেকেই তার চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রত্যাশা।

তিনি আরো বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সাথে আলোচনা করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজ করে যাবো।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত রোববার (০৩ অক্টোবর) দুপুর ২টায় বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত বর্ধিত সভা ও তৃনমূল ভোটারদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তৃণমূল আওয়ামী লীগ সর্বসম্মতি ক্রমে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছহুল এ মুনিমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়েও তাকে মনোনয়ন দেওয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন