editor
প্রকাশিত: 4:41 PM, August 22, 2021

যে কারণে গর্ভকালে ক্ষুধা কমে যায়
অনলাইন ডেস্ক
একজন নারীর জীবনে মা হওয়া সবচেয় সুখময় অনুভূতির। তবে একজন নারীর অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে গর্ভের সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত সময়টা খুবই জটিল।এ সময় নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
গর্ভকালে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হন তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুধা কমে যাওয়া বা খাওয়ার প্রতি অরুচি। অনেক নারীর মনেই এমন প্রশ্ন আসে যে কেন এমনটা ঘটে। তাই জানুন আর কারণ এবং এ সমস্যা সমাধানে কিছু টিপস—
১. দৈহিক পরিবর্তন
গর্ভকালে নারীদের শরীরে নানান রকম পরিবর্তন হয়ে থাকে। দৈহিক পরিবর্তনের পাশাপাশি হরমোনেও অনেক পরিবর্তন হয়ে থাকে। এ সময় লেপটিন নামক হরমোনের অনেক তারতম্যতা ও হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন (এইচসিজি) নামের হরমোন ক্ষুধার মাত্রা কমিয়ে দেওয়ার জন্য দায়ী। এছাড়া এ হরমোনগুলোর কারণেই গর্ভাবস্থার প্রথম মাসগুলোতে বমি বমি ভাব হয়ে থাকে।
২. বিভিন্ন ওষুধের প্রভাব
গর্ভকালে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। অনেক সময় এসব ওষুধের প্রভাবের কারণে খাওয়ার ধরন পরিবর্তন হতে পারে, বমি ভাব লাগতে পারে, মাথা ঘোরানোসহ ক্ষুধা হ্রাস পেতে পারে। এ কারণে গর্ভকালীন সময়ে চিকিৎকরা একেবারেই জরুরি ছাড়া ওষুধ এড়াতে বলেন।
৩. বমি বমি ভাব
গর্ভকালে নারীদের বমি ভাব হওয়াটা অনেক পরিচিত একটি সমস্যা। সবারই এ সমস্যাটি হয়ে থাকে। আর এটিও কিন্তু ক্ষুধাভাব কমে যাওয়ার ন্যতম একটি কারণ। যেসব নারীদের গর্ভকালীন সময়ে দীর্ঘ সময় বামভাব থাকে তাদের ক্ষুধা হ্রাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
৪. মানসিক চাপ
গর্ভকালে নারীদের অনেক মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করতে হয়। এ সময়ে মানসিক চাপ ও উদ্বেগের কারণে নারীদের খাবারের প্রতি অনাগ্রহ কাজ করে। এ ছাড়া প্রসব নিয়ে বিষন্নতাও ক্ষুধা হ্রাসের অন্যতম কারণ হিসেবে মনে করা হয়।
এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিলেও খাবার এড়িয়ে যাওয়া আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। কারণ খাবার আপনার শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এ সময়ে বমিভাব লাগাটা অনেক স্বভাবিক তাই এটির সমাধানে আপনি প্রচুর পরিমানে পানি পান করতে পারেন। এতে আপনার শরীর হাইড্রেট থাকবে এবং এর ফলে আপনার বমিভাব থেকে কিছুটা মুক্তি মিলবে।
আর এসব সমস্যা বেশি মনে হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সহায়তা নিতে পারেন
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে