editor

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : সুনামগঞ্জে প্রভাবশালী কর্তৃক জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : সুনামগঞ্জে প্রভাবশালী কর্তৃক জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের অভিযোগ

3

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় উত্তরাধীকার সূত্রে পাওয়া সুধাংশু শেখর দাস, রাজেন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাসের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রভাবশালীরা। তারা প্রকৃত মালিক হওয়ার পরেও ভূমিহীন হয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন। পাশাপাশি আদালতে দখলদারদের বিরুদ্ধে মামলা করার কারণে তাদের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায়ও রয়েছেন।
সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানিয়েছেন এ তিনজনের নিযুক্ত আমমোক্তার সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের সৈয়দানীবাগের বাসিন্দা মো. আলমগীর হোসেন। তিনি সংবাদ সম্মেলনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমি থেকে জাল-জালিয়াতি দলিলের মাধ্যমে আত্মসাত করার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাও করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মদনপুর গ্রামের মৃত সুখময় দাসের পুত্র সুধাংশু শেখর দাস, মৃত বিহারী লাল দাসের পুত্র রাজেন্দ্র দাস ও মৃত তরনী কান্ত দাসের পুত্র ধীরেন্দ্র কুমার দাস কর্তৃক নিয়োজিত আমমোক্তার তিনি। ১৯৫৬ সালের ভূমি জরিপ অনুযায়ী সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কাঠইর মৌজায় জেএলনং ১৫৬, এস এ খতিয়ান নং ৫৮৩, ৭০৬, ১৮০ এর ভূমির মালিক ছিলেন বিহারী লাল দাস। তিনি খতিয়ানভুক্ত ভূমির স্বত্ববান ও দখলকার থাকাবস্থায় মারা গেলে তার পুত্র রাজেন্দ্র দাস উত্তরাধিকারীসূত্রে সমুদয় ভূমির স্বত্ববান হন। ১৮০ নং খতিয়ানের ভূমি বিহারী লাল দাসের ভাই সুখময় দাসের নামে রেকর্ডভুক্ত হয় এবং তিনি মালিক দখলকার থাকাবস্থায় মৃত্যুবরণ করলে তার পুত্র সুধাংশু শেখর দাস উত্তরাধিকারী সূত্রে ভূমির স্বত্ববান হন। এস এ ৫৭৮ ও ৫৪০ নং খতিয়ানের ভূমিতে তরনী কান্ত দাস, পিতা তারা চন্দ্র দাস রেকর্ডিয় মালিক দখলকার থাকাবস্থায় মৃত্যুবরণ করলে তার পুত্র ধীরেন্দ্র কুমার দাস উত্তরাধিকারী সূত্রে ভূমির স্বত্ববান হন। তাদের স্বত্বদখলীয় মোট ভূমির পরিমাণ ৩৩.০৪ একর।’
তিনি বলেন, ১৯৭১ সালে পাকবাহিনীর নির্যাতনের ভয়ে হিন্দু সম্প্রদায়ের অনেকে বাড়িঘর ফেলে আত্মগোপনে চলে যায়। তখন এলাকার সুযোগ সন্ধানী প্রভাবশালী মদনপুর গ্রামের কলমদর আলীর পিতা কাছম আলী, সোনাহর আলীর পিতা জফর আলী গং তাদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে সহায় সম্পত্তি থেকে তাদের উচ্ছেদ করে হিন্দু সম্প্রদায়ের সহায় সম্পত্তি তারা দখল করে নেয়। পরবর্তীতে তারা ভূমির জাল দলিল সৃষ্টি করে নিজেদের নামে নামজারী করে খতিয়ানভুক্ত করে। এ সময়ে তারা ব্রজনাথ দাসের ছেলে বিহারী লাল দাস, সুখময় দাস, তারা চন্দ্র দাসের ছেলে তরনী কান্ত দাস, উদয় চন্দ্র দাসের ছেলে উমেশ চন্দ্র দাসের নামেও বেশ কয়েকটি জাল দলিল সৃষ্টি করে। অথচ সুনামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ভলিয়মে এসব দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’
তিনি বলেন, জালিয়াতচক্র জাল দলিলের মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারির প্রত্যক্ষ মদদ, অবৈধ সুযোগ সুবিধার বিনিময়ে জালিয়াতচক্রের নামে ভূমি নামজারী করে নতুন খতিয়ান নং ৮৫২, ৮৬১, ৮৫৫, ৮৫৪, ৮৪২, ৮৭৮, ৮৫০ চালু করে। অপরদিকে ভূমি আত্মসাতকারীরা নতুন ভূমি জরিপে জরিপকারী কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ও বিভিন্নভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জাল দলিলের মাধ্যমে বর্ণিত সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেয়। এ বিষয়ে সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে সুধাংশু দাস, রাজন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাস বাদী হয়ে হবিব উল্লাহ গংকে বিবাদী করে স্¦ত্ব মামলা এবং সুনামগঞ্জ দায়রা জজ আদালতে প্রনতিবালা দাস ও সুমতি বালা দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’
সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে নামজারী এবং ভূমি রেকর্ড করার সাথে জড়িত জালিয়াতচক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন সিলেট জেলার উপদেষ্টা মো. লুৎফুর রহমান মোল্লা, সুশীল চন্দ্র কর, হাফিজ ইব্রাহীম আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

8 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

1 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

5 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

2 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 6 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

8 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

3 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

2 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 7

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

6 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 8

1
6