editor

প্রকাশিত: 3:25 PM, February 25, 2021

নগরের সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহবান

নগরের সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহবান

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট বিভাগের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, ইর্শাদ আলী, এম.এ রকিব, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
সভায় বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি ও ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নামফলক বাংলা লেখা ও স্থাপনের বাধ্যবাদকতা আরোপের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়। এছাড়া ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের, মামলা পরিচালনা ও রায় প্রধান কার্যক্রমে বাংলা ভাষা চালু করারও দাবী জানানো হয়।
সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারের নিকটবর্তী কোর্ট পয়েন্টে কালেক্টরেট মসজিদের সামনে প্রকাশ্যে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ এর খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।
কোভিড-১৯ এর উপদ্রব থেকে সিলেটবাসীকের রক্ষার স্বার্থে ও হিতার্থে সিলেট বিভাগের সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে তাৎক্ষণিক করোনা টেস্টের যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল সেন্টার স্থাপনের দাবী জানানো হয়।
সিলেট বিভাগের প্রতিটি জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন/টিকা প্রদান কেন্দ্র স্থাপন ও সকল বয়সের লোকজনকে টিকা প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় আগামী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই সিলেট বিভাগের সকল ক্ষতিগ্রস্ত রাস্তা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন