editor
প্রকাশিত: 9:09 PM, March 13, 2021
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত হয়ে ১২ মার্চ তারিখে নির্ধারিত সিলেট বিভাগীয় সাংগঠনিক আলোচনা সভা বাতিল করে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরাণ(রঃ) এবং শাহ সুন্দর শাহ মাজার জিয়ারত করেন।
ঐদিন ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজার নামাযে কেন্দ্রীয় সাংগঠনিক টিম সহ, সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ অংশ নেন।
শনিবার ১৩ মার্চ নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক এম এন নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব মৃদুল কান্তি দাসের সঞ্চালনায় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের নিকট সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, আওয়ামী মৎস্যজীবী লীগের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ তৌহিদ হোসেন বাবু, সভাপতি দেবাশীষ দাস বাপ্পি, মৌলভীবাজার জেলা সদস্য সচিব অভিনাশ দেব, আহবায়ক মোঃ মুজাহিদ হোসেন, সিলেট জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক এম.এন.নবী, সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও সিলেট জেলা সদস্য সচিব মৃদুল কান্তি দাস।
সভায় সাংগঠনিক রিপোর্ট গ্রহণ শেষে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে অসহায় দরিদ্র মৎস্যজীবীদের আর্তসামাজিক উন্নয়নে ও দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গঠনতান্ত্রিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্ণিক, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান মনজুর কাদের মোহন, কেন্দ্রীয় সদস্য, ই এইচ এস এম সরোয়ার মোর্শেদ, মনির হোসেন মোল্লা, জয়দেয় বর্মন, শেখ মোঃ ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুগ্ম-আহবায়ক, মোঃ আরশ আলী, নুরুল ইসলাম, আমিরুল হোসেন চৌধুরী আমনু, জমিরুল ইসলাম বাবলু, সেলিম মিয়া, আব্দুল আহাদ, ১ নং সদস্য নজরুল ইসলাম কাজল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন