editor

প্রকাশিত: 2:47 PM, August 31, 2021

চিত্রনায়িকা পরীমনি অবশেষে জামিন পেলেন

চিত্রনায়িকা পরীমনি অবশেষে জামিন পেলেন

চিত্রনায়িকা পরীমনি অবশেষে জামিন পেলেন

অনলাইন ডেস্ক
আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ২টা চার মিনিটে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার বিষয়টি জানান পরীমনির আইনজীবী। প্রথমে জামিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন পরীমনির আইনজীবী।

এর আগে গত রোববার মহানগর দায়রা জজ আদালত জামিন শুনানির এদিন ধার্য করেন। এর আগে হাইকোর্ট গত বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি দুইদিনের মধ্যে কেন হবে না এই মর্মে রুল জারি করেন। এরপর রোববার নিম্ন আদালত পরীমনির জামিন আবেদনের শুনানি ১৩ই সেপ্টেম্বর থেকে ৩১শে আগস্ট নির্ধারণ করেন।

গত ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান। পরদিন ৫ই আগস্ট পরীমনিকে আদালতে হাজির করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
১০ই আগস্ট পরীমনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

গত ১৩ই আগস্ট রিমান্ড শেষে পরীমনিকে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এরপর গত ১৯শে আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। গত ২২শে আগস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে ৪ দফা ব্যর্থ হয়ে পরীমনির জামিন আবেদন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। আদালত ১৩ই সেপ্টেম্বর জামিন আবেদনের ওপরে শুনানির জন্য দিন ধার্য করেন। তবে এই শুনানি এগিয়ে আনতে পরদিন ২৩শে আগস্ট পৃথক একটি আবেদন করেন পরীমনির আইনজীবী। কিন্তু আদালত তা আমলেই নেয়নি।
এরপর ২৬শে আগস্ট বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির জামিন আবেদনের ওপর ১৩ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে দেয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে পরীমনির অন্তবর্তীকালীন জামিনও চাওয়া হয়। হাইকোর্ট জামিন না দিয়ে নিম্ন আদালতের বিচারককে পরীমনির জামিন আবেদনের শুনানি আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে গত ২২শে আগস্টের দেয়া আদেশ কেন বাতিল করা হবে না, তারও কারণ জানাতে চাওয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাছে। ১লা সেপ্টেম্বরের মধ্যে তাকে এ রুলের জবাব দিতে বলা হয়। এরই মধ্যে রোববার মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে