editor
প্রকাশিত: 4:19 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়ন্ত্রণে আনতে, সে ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। সবাইকে অনুরোধ করব— মাস্কটা পরে রাখার জন্য। কারণ এটি নাক থেকে সাইনাসে আক্রমণ করে। সবাইকে মাস্ক পরে থাকতে হবে।এ ছাড়া আরও কিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেগুলো হচ্ছে— নাকে গরম পানির ভাপ নেওয়া। যখনই কেউ বেশি মানুষের সঙ্গে মিশবেন বা দোকানে যাবেন, মার্কেটে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলবেন, ঘরে ফিরে একটু গরম পানির ভাপ নেবেন। এগুলো করলে ভাইরাস দুর্বল হয়ে যাবে বলেও জানান তিনি। ‘আর একটি কাজ অবশ্য আমি নিজে করি। সেটি হচ্ছে— নাকে একটু সরষের তেল দেওয়া। আমি জানি এটি গ্রাম্য একটা ব্যাপার মনে হবে। আমি যখন ছোটবেলায় পুকুরে গোসল করতে যেতাম সবসময় আমার দাদি নাকে কানে আর নাভিতে সরষের তেল দিয়ে দিত। এটি করবেন।’বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আনিত শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাভাইরাস মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। কিন্তু আবার সারা বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও ২৯, ৩০ ও ৩১ মার্চ এমন দ্রুত বেড়ে যাচ্ছে, যা চিন্তাও করা যায় না।মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটি বিশ্বাস জেগে গেছে। এ জন্য সবাই ভাবছিল কিছু হয়তো হবে না। আমি বারবার বলেছিলাম— ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, যতগুলো বড় বড় বিয়ের অনুষ্ঠান। যারা এই বিয়েবাড়িতে গেছে, ফিরে এসে তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যারা কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছেন। সেখান থেকে যারা এসেছেন তাদের বেশি করে ধরেছে। এই দাওয়াত, খাওয়া-টাওয়া, দোকানপাটে ঘোরাঘুরি অতিরিক্ত বেড়ে গিয়েছিল।’করোনা মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা করে সরকারপ্রধান বলেন, ‘প্রথমে করোনাভাইরাস দেখা দেওয়ার পর যেভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেছিলাম। আমাদের সেভাবে আবার নিয়ন্ত্রণ করতে হবে।
অনলাইন ডেস্ক (রিপা-22)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন