editor
প্রকাশিত: 4:48 PM, August 22, 2021

বাইডেন তালেবানদের কাছে পুরো আত্মসমর্পণ করেছেন- ডনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
তালেবানদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও পরবর্তী প্রেক্ষাপটে বাইডেনের কড়া সমালোচনায় এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে পররাষ্ট্রনীতির সবচেয়ে ভয়াবহ অবমাননা বলে উল্লেখ করেছেন। শনিবার আলাবামায় এক র্যালিতে এ মন্তব্য করেন ট্রাম্প। এ জন্য তিনি ‘হোয়াইট হাউজের দুর্বলতা’কে দায়ী করেন। বলেন, জো বাইডেন যে বিপর্যয় ঘটিয়েছেন তার তুলনায় কৌশলগত দিক দিয়ে ভিয়েতনাম যুদ্ধ ছিল মাস্টারক্লাসের। তিনি আরো বলেন, (আফগানিস্তানে) এই সামরিক পরাজয় সব সময়ের মধ্যে বড় পরাজয় হয়ে থাকবে। এটা এভাবে হওয়া উচিত ছিল না।
তার ভাষায়- এটা তো সেনা প্রত্যাহার নয়। কোনো কারণ ছাড়াই এটা হলো পুরোপুরি আত্মসমর্পণ। তিনি আমাদের বিমান ঘাঁটিগুলোকে আত্মসমর্পণ করিয়েছেন। আমাদের অস্ত্রগুলো সমর্পণ করিয়েছেন। আমাদের দূতাবাসকে আত্মসমর্পণ করিয়েছেন।
আলাবামার কালম্যান এলাকায় সিনেট নির্বাচনে লড়ছেন মো ব্রুকস। তার প্রচারণা সভায় কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন সাবেক এই প্রেসিডেন্ট। এ সময় তিনি আফগানিস্তানে শত শত কোটি ডলার খরচ ও সরঞ্জামের উল্লেখ করেন। তিনি বলেন, শত শত কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম ফেলে আসা হয়েছে (আফগানিস্তানে)। আর তা চলে গেছে তালেবানদের হাতে। এর মধ্যে রয়েছে ৬ লাখ অ্যাসল্ট রাইফেল, দুই হাজার সাজোয়া যান, ৪০টি যুদ্ধবিমান। ব্লাকহক। ট্রাম্প বলেন, এটা তো হওয়ার কথা ছিল না। সবার উচিত ছিল, প্রতিজন মানুষ, আমাদের নাগরিক, অস্ত্র- সব যতক্ষণ আফগানিস্তান ত্যাগ না করবে, ততক্ষণ সেখানে সেনাবাহিনী মোতায়েন রাখা। তারপর আমাদের সব ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়ে তাদেরকে বলা উচিত ছিল- ‘বাই বাই’।
ট্রাম্প বলেন, ২০ বছরের যুদ্ধের পর তার প্রশাসন স্থির করেছিল যে, আফগানিস্তান ত্যাগের সময় এসে গেছে। তবে সেই ত্যাগটা হতে হবে মর্যাদার। খুব শিগগিরই আমরা ১১ই সেপ্টেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাইডেনের কারণে আমরা সে সময়ে দেখতে যাচ্ছি দূতাবাসে উড়ছে তালেবানদের পতাকা। এ সময় তিনি নিজের প্রেসিডেন্সির সময় তালেবান নেতাদের সঙ্গে সমঝোতার পক্ষে কথা বলেন। তিনি বলেন, এ জন্য তাদের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে শর্তসাপেক্ষ চুক্তি হয়েছিল। এই চুক্তিকে তিনি সবচেয়ে ভাল চুক্তি বলে অভিহিত করেন। তিনি বলেছেন, তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তখন তিনি এটা পরিষ্কার করেছিলেন, সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে মার্কিনী এবং মার্কিন সরকারকে সুরক্ষিত রাখতে হবে। তার ভাষায়, আমি দায়িত্বে থাকলে তালেবানরা আমাদের বিমানঘাঁটি দখল নেয়ার কথা বা অথবা আমাদের অস্ত্রের সামনে প্যারেড করার দুঃস্বপ্ন দেখাতে পারতো না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন