editor
প্রকাশিত: 10:23 AM, September 12, 2024
মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮ জন নেতার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু বাদী হয়ে কুলাউড়া থানায় এ অভিযোগ দায়ের করেন।
পরে থানা প্রাঙ্গণে প্রেসবিফ্রিং করে তিনি অভিযোগ দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন, বর্তমান সহসভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অভিযোগে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আরাফাত হোসেন,
সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জন।
বাদী শওকতুল ইসলাম শকু জানান, দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ সাধারণ মানুষ তথা বিএনপিসহ অন্যান্য সংগঠনের মানুষের উপর গুম, খুনসহ ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন করে আসছে।
এমনকি ক্ষমতায় ঠিকে থাকার জন্য অকাতরে পাখির মত গুলি করে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হতো এমনকি প্রাণে হত্যার হুমকি দেওয়া হতো। যার কারণে এতোদিন প্রাণ ভয়ে মুখ খুলতে পারেননি।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়। যার ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় দীর্ঘদিন পরে থানায় এসে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগটি আদালতে দাখিল করতে হবে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে