editor
প্রকাশিত: 12:50 PM, April 6, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার হবিগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, সিলেটে ৬৯, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে আরও ১৬ করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৫জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৯জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২২৫জন।সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯৬জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪২৫জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬জন। মঙ্গলবার (৬ এপ্রিল মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ১২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯জন, হবিগঞ্জে ২ হাজার ৮৫জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-১)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন