editor
প্রকাশিত: 11:53 AM, January 25, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোর নিহত হয়েছে। তার নাম আরশ আলী (ফকির) (৩০)। সে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার বড় ছেলে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনায় ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ৩টি ট্রান্সফরমার ছিল। রাতে চোরেরা ট্রান্সফরমার নামাতে শুরু করে। একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয় আরশ আলী (ফকির)। এ সময় খুটির উপর থেকে সে নিচে পড়ে যায়। তার সাথে থাকা অন্যরা নিচে নামানোর ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে আরশ আলীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রান্সফরমারসহ চুরির কাজে ব্যবহৃত রশি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এবং লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য সেখান থেকে নিয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্টে তার দেহের অধিকাংশ ঝলসে যায়।
নিহত চোর আরশ আলীর ভাই মিসবাহ বলেন, মঙ্গলবার এশার নামাজের পর আমার ভাইকে কারা ফোন দিয়ে নিয়ে আসে। এর পর আর তিনি বাড়িতে যান নি। সকালে শুনি তার লাশ পাওয়া গিয়াছে।
সুরতহাল রিপোর্টে উপস্থিত কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ জানান, লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর