editor
প্রকাশিত: 7:12 PM, January 28, 2023
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা দক্ষিণ পাড়া নিবাসী, আল্ট্রা মর্ডান হোমিও হল কন্সাল্টেন্সি সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ জামাল আহমদ গত ২৫ জানুয়ারি বুধবার দুপুর ১২ টায় সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ২৫ জানুয়ারি বুধবার বাদ এশা তুরুকখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দক্ষিণ পাড়া মসজিদের ইমাম হাফিজ আহম। দাউদপুর চৌধুরী বাজারস্থ আল্ট্রা মর্ডান হোমিও হল কন্সাল্টেন্সি সেন্টারের স্বত্বাধিকারী মরহুম ডাঃ জামাল আহমদের জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের ছেলে ডাঃ রেদোয়ান রাব্বানী রাতুল কৃতজ্ঞতা প্রকাশ করে পিতার জন্য জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ-ডাঃ জামাল আহমদ ৪২বছর চিকিৎসা পেশায় মানুষের সেবায় নিয়জিত ছিলেন। শোক প্রকাশঃ তুরুকখলা গ্রামের বিশিষ্ট মুরব্বি ডাঃ জামাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন