editor
প্রকাশিত: 8:21 PM, January 28, 2023

জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় হতে জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১ম দিনে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন শায়খুল মাশায়িখ আল্লামা আব্দুল মতিন বিন হোসাইন পীর ঢালকানগর, বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব পীর বরুণা প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক আকর্ষনীয় ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের ২য় দিন ২৯ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, পীরজাদা মীর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান বানিয়াচং, মাওলানা বদরুল আলম হামিদী বরুণা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ। এতে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন