editor

প্রকাশিত: 8:45 PM, January 29, 2023

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ৫ম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ৫ম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের পঞ্চম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার সম্পন্ন হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা ও শৃঙ্খলাবোধ জাগ্রত করার জন্য প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যা শিক্ষার্থীদেরকে আরো বেশি দায়িত্বশীল ও দক্ষতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চূড়ান্ত দিবসের অনুষ্ঠান শুরু হয় বেলা ২.৪৫ ঘটিকায়। দশম শ্রেণির ছাত্র নাবিল আল হাকিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
এসময় শিক্ষার্থীদের হাতে থাকা কয়েকশ বেলুন উড়িয়ে দেওয়া হয়। সে দৃশ্যটি ছিল খুবই উপভোগ্য। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহন ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সহায়ক। যা তাদের কর্মক্ষম করে, প্রতিযোগী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তিনি প্রতিষ্ঠানের সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতার আশাবাদ ব্যক্ত করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, এএফডব্লিউসি, পিএসসি, সম্মানিত অতিথি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি, সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে বিভাগ ও জাতীয় পর্যায়ে জেসিইএসসির শিক্ষার্থীদের সাফল্যের চিত্র তুলে ধরেন।
শাহজালাল, ওসমানী ও মুশফিক হাউসের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল প্যারেড ও বিভিন্ন প্রতিযোগিতা। প্যারেড কমান্ডার ও ওসমানী হাউজ প্রিফেক্ট দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াফি মাওলার নেতৃত্বে সম্মিলিত মার্চপাস্ট কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানায়। সমাপনী দিনে বিভিন্ন খেলার ইভেন্ট এর পাশাপাশি যেমনখুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে প্রতিযোগিতা ছিল উপভোগ করার মত। চূড়ান্ত প্রতিযোগিতায় ওসমানী হাউজ চ্যাম্পিয়ন এবং শাহজালাল হাউজকে রানারআপ হয়। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী সাইফ আল সৌদকে বেস্ট অ্যাথলেটস এর পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘১৯৭১ থেকে বর্তমান: বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে। সেখানে স্বাধীনতাউত্তর বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম ও ফারিয়া লিয়াকত অভি এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক সাহেদ আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন