editor
প্রকাশিত: 11:28 AM, January 31, 2023
ডিএসএস ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ৬ষ্ঠ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট সজীব আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার বেড়েরবাড়ি গ্রামে।
গত শনিবার (২৮ জানুয়ারি) ময়নামতি রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদের জন্য পরীক্ষা শেষে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল কামরুল ইসলাম ও লেফট্যানেন্ট আজাদ (বিএনসিসিও)।
সদ্য পদোন্নতি পাওয়া ক্যাডেট আন্ডার অফিসার সজীব আহমেদ নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিএনসিসি একটি সুশৃঙ্খলিত স্বেচ্ছাসেবী সংগঠন। যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। সর্বোপরি এই দেশকে এগিয়ে নিতে আমি আমার এই অবস্থান থেকে যথাসাধ্য কাজ করে যাবো। এছাড়াও আমার অধিনস্থ সকল ক্যাডেটদের দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে চাই।
এ প্রসঙ্গে শাবিপ্রবি প্লাটুনের প্রধান ও ৭ বিএনসিসি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বলেন, তার এ প্রাপ্তিতে আমরা সকলেই আনন্দিত। সাথে তাকে অভিনন্দন জানাচ্ছি। জ্ঞান, শৃঙ্খলা ও একতার মাধ্যমে অন্যান্য ক্যাডেটরাও সমাজ সেবা ও শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত হবে। আমি আশাকরি সে তার যোগ্যতা ও মেধা দিয়ে প্লাটুনকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি তিনি সিইউও পদের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হোন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন