editor

প্রকাশিত: 7:29 PM, January 31, 2023

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলে মহানগর যুবদলের প্রস্তুতি সভা

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলে মহানগর যুবদলের প্রস্তুতি সভা

সিলেটে ৪ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক

আওয়ামী লীগ সরকার নির্লজ্জের মতো
ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে: তারেক

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি প্রতিটি বিভাগে সমাবেশ করছে। প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে এই সরকারকে বিদায় জানাচ্ছে। দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকারি দলের সীমাহীন লুটপাটের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। জনগণের প্রতিবাদ কর্মসূচিতে নির্বিচার গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সময় আর বেশি বাকি নেই উল্লেখ করে তিনি বলেন, সব অপকর্মের বিচার দেশের মাটিতেই হবে। গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সব দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আনেক আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের প্রতি সরকার কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না।তিনি ৪ ফেব্রুয়ারির সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলে সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও ২৭ট ওয়ার্ডেল সকল নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান। সভা থেকে উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে ২ দিনের মধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

তিনি মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের পরিচলনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। সাবেক আহ্বায়ক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, রায়হান আহমদ, জামিল আহমদ, জয়নুল ইসলাম, ইছাক আহমদ, যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু আহমদ, আজিজুল হক আরজু, জুবেদ আমেরী, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, ১১নং ওয়ার্ডের আহ্বায়ক খালেদ আহমদ, ২১নং ওয়ার্ডের আহ্বায়ক পাপলু আহমদ, পারভেজ খান জুয়েল, পারভেজ আহমদ, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক আজাদুর রহমান, ২০নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক করুনাময় সিংহ, নজরুল ইসলাম, কাওছার হোসেন খান, কবির  হোসেন, নয়ন আহমদ রিপন, ফখরুল ইসলাম, রিপন আহমদ, ২৩নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, রাছন আহমদ, জাকুয়ান হোসেন, ফয়ছল আহমদ, আমিনুল হক তুহিন, মাইদুল ইসলাম শাহিন, আনোয়ার কাদির, লুৎফুর রহমান তারেক, নাজমুল ইসলাম, শাহ সাব্বির বাবু। বিজ্ঞপ্তি

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন