editor
প্রকাশিত: 4:16 PM, February 1, 2023
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ২০২৩ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল সারিনা ঢাকা বনানী অনুষ্ঠিত হয়েছে।
টেলিভিশন নাটকের বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা কামরান তালুকদার। নাটকের তালিকায় শ্রেষ্ঠ সৃজনশীল অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনেতা ও নাট্যকার মো. ইমতিয়াজ কামরান তালুকদার। একেরপর এক কাজের মাধ্যমে তিনি মাতিয়ে রাখছেন দর্শকদের। সম্প্রতি অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ২০২৩ পেয়েছেন মো. ইমতিয়াজ কামরান তালুকদার। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
তিনি বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্ঠা করেছি দর্শকদের আনন্দ দেয়ার জন্য। দর্শকের সাড়া পেয়ে আমি আনন্দিত। তবে সবার প্রসংশা পেয়ে আমি ধন্য। এই সম্মাননা আমার দায়িত্ব বাড়িয়ে দিলো। আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দেবার চেষ্টা করবো দর্শকদের।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা শিরিন শিলা, অভিনেতা সজল, অভিনেত্রী রুনা খান, সংগীত শিল্পী ইকবাল-বিন আনোয়ার ডন, কোনাল, পুজা, আশিকুজ্জামান বনি, কথা, সুপার মডেল পিয়া জান্নাতুল, বারিশ হক, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রন্ধন শিল্পী আফরোজা নাজরীন সুমি, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সহ আরো অনেকে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন