editor
প্রকাশিত: 7:11 PM, February 1, 2023
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে। সরকারী সুযোগ-সুবিধা গ্রহণ করে নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীরা পারবে না, এমন মনোভাব পরিহার করে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহবান জানান। ইউএনও নীরা গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার সকালে দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগি কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভর্তি কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, ক্রীড়া কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদ।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক যথাক্রমে মোঃ মিজানুল কবির, সুহেনাজ তাজগেরা, রোকেয়া বেগম, শারমিন সুলতানা, তপতী রায়, বিশ্বজিত দেব, মোঃ আবু হানিফ, শক্তি রাণী সরকার, মোহম্মদ মহিউদ্দিন, নন্দ কিশোর রায়, প্রভাষক যথাক্রমে রিক্তা রাণী সরকার, ফারজানা ইয়াসমিন, আয়েশা আক্তার, বিকাশ চন্দ, আব্দুল্লাহ আল মাবরুর, নাছরিন আরা নার্গিস, আসমাউল হুসনা, মোঃ রুমমান উদ্দিন, কনিকা রাণী ঘোষ, সোহাগ মিলন, লিটন চন্দ্র শর্মা, মোঃ নিজামুল হক প্রমুখ। শুরুতে পবিত্র কোরতান তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ইউএনও আরো বলেন, খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। লেখাপাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন