editor
প্রকাশিত: 1:05 PM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। কোনো কোনো এলাকায় ৫ ঘন্টা এবং কোনো কোনো এলাকায় ৮ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।
বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা অবধি নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন