editor
প্রকাশিত: 7:46 PM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: সিলেট মহানগরের পরিচিতমুখ, তরুণ ব্যবসায়ী ফয়েজ আহমেদ চৌধুরী রিপন জৈন্তাপুরের লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফয়েজ আহমেদ চৌধুরী সিলেট মহানগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সদস্য, সিলেট মেট্রিপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর’র ফাউন্ডার মেম্বার, সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।
তাঁর মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ওই ব্যক্তি তাঁর তিন বন্ধুর সঙ্গে লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় চড়ে তারা নৌকার ছাউনির উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নড়চড়ায় নৌকা উল্টে যায়। বাকিরা সাতরে উপরে উঠলেও রিপন সাতার না জানার কারণে আর উঠতে পারেননি।
ব্ন্ধুরা তাকে উদ্ধারে করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানীতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর