editor
প্রকাশিত: 7:53 PM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডি’তে নতুন বিভাগীয় প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এ সময় বিদায়ী বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষা ও গবেষণায় আমাদের বিভাগকে একটি আদর্শ বিভাগ হিসেবে গঠন করতে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সে লক্ষ্য নিয়ে কাজ করে গেছি। আমি আশাবাদী আমার পরবর্তী যিনি দায়িত্বে আসছেন তিনিও এ বিভাগকে এগিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাবেন।
নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের গুণগত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সকল শিক্ষকদের নিয়ে একযোগে কাজ করতে চাই। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক ও গবেষণায় একটি রোল মডেল হিসেবে তৈরি করে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাই। এজন্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
দায়িত্ব হস্তান্তরকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফাতেমা খাতুন, অধ্যাপক ড. ইসমত আরা, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান ও বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন