editor

প্রকাশিত: 8:00 PM, February 2, 2023

৫ লাখ পর্যটককে ফ্রি বিমান টিকিট দিচ্ছে হংকং

৫ লাখ পর্যটককে ফ্রি বিমান টিকিট দিচ্ছে হংকং

ডিএসএ ডেস্ক :: করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট বিচ্ছিন্নতার তিন বছর পর ‘গ্লোবাল হাব’ খ্যাত হংকংকে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাতে একগাদা নতুন উদ্যোগ নিয়েছে নগরীর কর্তৃপক্ষ। বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত হংকংয়ের নেতা বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ লাখের বেশি পর্যটককে বিনামূল্যে হংকংয়ের ফ্লাইটের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি হংকংয়ে মহামারি পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ইতিবাচক ক্যাম্পেইন চালানোর অঙ্গীকার করেছেন তিনি।

সরকারের ‘হ্যালো, হংকং’ রিব্র্যান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে চীনের দক্ষিণাঞ্চলের এই শহরের ‘ভালো গল্প’ বলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই শহরের মহামারী নিয়ন্ত্রণ কৌশলের পাশাপাশি ব্যবসা-বান্ধব খ্যাতি বছরের পর বছর চীনের রাজনৈতিক দমনের মাধ্যমে কলুষিত হয়েছে।

বৃহস্পতিবার হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ব্যবসা এবং পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টদের সামনে দেওয়া এক বক্তৃতায় নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। বক্তৃতায় হংকং ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য আইসোলেশন, কোয়ারেন্টাইন এবং কোনও ধরনের বিধি-নিষেধ থাকবে না বলে জানিয়েছেন তিনি। ব্যস্ত নগরীর ছোটাছুটি উপভোগে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীদের ৫ লাখের বেশি বিমানের টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

উপহারের এই বিমান টিকিট আগামী মার্চ মাস থেকে বিতরণ শুরু হবে। স্থানীয় এয়ারলাইন্স সংস্থা ক্যাথে প্যাসিফিক, এইচকে এক্সপ্রেস এবং হংকং এয়ারলাইন্সের মাধ্যমে এসব টিকিট বিতরণ করা হবে। এছাড়া গ্রীষ্মে আরও ৮০ হাজার টিকিট হংকংয়ের বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হবে।

লি বলেছেন, সম্ভবত এটাই বিশ্বের সর্ববৃহৎ স্বাগত জানানোর উদ্যোগ। বেইজিংয়ের জিরো-কোভিড নীতির বাধ্যবাধতকা, সীমান্ত বন্ধ আর মাস্ক পরার কড়াকড়ি বিধি-নিষেধের কল্যাণে হংকং মহামারির বেশিরভাগ সময়ই প্রাদুর্ভাব মুক্ত ছিল। তবে বিধি-নিষেধ কিছুটা শিথিল করায় গত বছরের শুরুর দিকে এই নগরীতে করোনার অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়েছিল।

কঠোর বিধি-নিষেধের কারণে হংকংয়ে অর্থনৈতিক মন্দাও দেখা দেয়। পাশাপাশি সেখানকার মোট বাসিন্দার আড়াই শতাংশের বেশি নগরী ত্যাগ করেন। করোনার বিধি-নিষেধের বেড়াজালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যাও ভয়াবহভাবে কমে যায়। সেখানে ২০২২ সালে মাত্র ৬ লাখের কিছু বেশি পর্যটক ঘুরতে যান; যা ২০১৮ সালের মোট পর্যটকের এক শতাংশেরও কম।

চীনের কোভিড নীতি অনুসরণ করে হংকংয়ে বিশ্বের অন্যতম কঠোর করোনা বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তবে অর্থনৈতিক সংকট কাটাতে সেখানকার সরকার পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা ঘোষণার পাশাপাশি বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত মাসে হংকংয়ের সরকার বলেছে, নগরীতে আগত পর্যটকদের হোটেল কোয়ারেন্টাইনে যেতে হবে না অথবা হংকংয়ের ফ্লাইটে বোর্ডিং করার আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদও দেখাতে হবে না। তবে সেখানে পৌঁছানোর তিন দিনের মধ্যে যাত্রীদের সম্ভাব্য সংক্রমণ নিজেদেরই পর্যবেক্ষণ করতে হবে।

বিবিসি বলছে, করোনা বিধি-নিষেধ বাতিল এবং বিনামূল্যে টিকিটের ঘোষণা আসার পর হংকংয়ের ফ্লাইটের টিকিটের চাহিদা তুমুল বৃদ্ধি পেয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন