editor
প্রকাশিত: 9:39 PM, February 2, 2023
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২৩১ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন । তার নিকটতম প্রতিদ্বন্ধি বশির উদ্দিন পেয়েছেন ৯০ ভোট। এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহনূর আহমদ পেয়েছেন ৯৪ ভোট। এ পদে বিশ্বজিৎ তালুকদার পেয়েছেন ৬০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন দিলাজ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট।
এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে মো. আবুল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ, লাইব্রেরী সম্পাদক পদে মো. আছাদ উদ্দিন তালুকদার ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন নেপুর চন্দ্র গুন, বিপুল চন্দ্র দাস, বিজিত দত্ত, মো. শরিফ আহমদ, মো. আলমগীর হোসেন, শাহ মো. এমাদুল হক রাজন, সোহাগ আহমদ।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দিলীপ চন্দ্র কর। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন