editor
প্রকাশিত: 12:57 PM, February 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার কামরুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে এলাকার কুখ্যাত গরুচোর কালা মিয়া (৩২)-কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং সতিগ্রামবাসীর সহযোগিতায় কুখ্যাত ওই দুই চোরকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের উপর নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলা রয়েছে।
অপর দিকে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে কালা মিয়ার উপর নারী ও শিশু নির্যাতন, সিএনজি ছিনতাই ও গরুচুরিসহ ৫ টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরুচুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলাবাসীর জন্য আতঙ্ক হয়ে উঠে। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কামরুলকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যান।
অবশেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় লেঙ্গুড়া ইউনিয়নে বিট কর্মকর্তা এসআই মিহির চন্দ্র দাসসহ পুলিশের একটি দল সতিগ্রামে অভিযান পরিচালনা করে কামরুল ও কালা মিয়াকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি মামলার আসামি কামরুল ও ৫ টি মামলার আসামি কালা মিয়াকে গ্রেফতার করাহয়। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর