editor
প্রকাশিত: 5:18 PM, February 4, 2023
ডিএসএস ডেস্ক :: পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ার কাতসিনা প্রদেশে সশস্ত্র ডাকাত ও স্থানীয় গ্রামরক্ষী সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কাতসিনা প্রাদেশিক পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ।
ইসাহ জানান, বৃহস্পতিবার কাতসিনার বাকোরি অঞ্চলের একটি গ্রামে অতর্কিত হামলা চালায় সশস্ত্র একটি ডাকাতদল। এই হামলার মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীর গবাদি পশু লুট করা। ডাকাত দল যখন লুট করা গরু-ভেড়া এক জায়গায় জড়ো করতে ব্যস্ত ছিল, সেসময়ই স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সঙ্গে সংঘাত বাঁধে তাদের এবং দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের জেরে প্রাণ হারান নিহতরা।
গাম্বো ইসাহ বলেন, ‘বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং এই ডাকতির সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে কাতসিনা পুলিশ।’
রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে গত দু’দশকে নাইজেরিয়াজুড়ে গড়ে উঠেছে অজস্র ছোট-বড় অস্ত্রধারী গোষ্ঠী। স্থানীয় জনগণের কাছে ‘ডাকাত’ নামে পরিচিত এই গোষ্ঠীগুলো মূলত অস্ত্রের মুখে লুটপাট, অপহরণ করে মুক্তিপণ আদায় ইত্যাদি অপরাধমূলক তৎপরতার সঙ্গে ব্যাপকভাবে সংশ্লিষ্ট।
নাইজেরিয়ার যেসব প্রদেশে এই ডাকাতদের তৎপরতা সবচেয়ে বেশি সেসবের মধ্যে অন্যতম কাতসিনা। নাইজেরিয়ার সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গত আট বছর ধরে দেশটির রাষ্ট্র ও সরকারপ্রধানের দায়িত্বে আছেন। ডাকাত দল নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বুহারি, তবে সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি প্রায় সম্পূর্ণ ব্যর্থ।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হবে নাইজেরিয়ায়। ডাকাতদের হাত থেকে নিরাপত্তার বিষয়টি সেই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন