editor
প্রকাশিত: 6:29 PM, February 4, 2023

কিশলয় কিন্ডার গার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন কিশালয় কিন্ডার গার্টেন এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ছয়েফ খান
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝে শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর।
তিনি শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর দক্ষিণ সুরমা পাঠানপাড়াস্থ কিশলয় কিন্ডার গার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কিশালয় কিন্ডার গার্টেন এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ছয়েফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত। উদ্বোধকের বক্তব্য রাখেন সমাজসেবক প্রবাসী মালেক আহমদ।

কিশলয় কিন্ডার গার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান সহ অতিথিবৃন্দ
প্রীতেশ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহমদ শমশের সিরাজ, সহকারি প্রধান শিক্ষক সালমা বেগম লাকি, প্রবাসী আহমদ নওশের সিরাজ, প্রবাসী মো. খলিল খান, শাহেদ আহমদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তাসনিয়া খানম, অনন্যা বেগম, সুবিনা খানম, শাহিনা আক্তার, প্রার্থনা, ফাতেমা খানম জেনি, চম্পা দাস, শান্ত ভট্টাচার্য্য প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন