editor
প্রকাশিত: 7:19 PM, February 5, 2023
‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ মেধা ও মননের বিকাশে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। বর্তমান তরুন সমাজকে আলোকিত করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
৫ ফেব্রুয়ারি (রবিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, সভাপতি আশিকুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহ্ আলমগীর।
এ সময় বক্তারা পাঠ্যবই পড়ার পাশাপাশি ই-লার্নিং এর উপর গুরুত্বারুপ করেন। তারা বলেন ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন