editor
প্রকাশিত: 4:39 PM, February 6, 2023

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিশারুল আরিফ বলেছেন, মহানবীর আদর্শ বাস্তবায়নে আল-কোরআনের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। সামাজিক অস্থিরতা দূরীকরণে আল্লাহ ও তাঁর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) নির্দেশিত পথে আমাদের চলা উচিৎ।
তিনি সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (সা:) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আল কোরআনের এই বাণীকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী উদযাপন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা আলাউদ্দিন চৌধুরী।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন