editor
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিগত ২৮/০৯/২০২০ইং তারিখে দাখিলকৃত ৫ দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২নভেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট- ৭০৭ জেলা কার্যকরী কমিটির সভাপতি মোঃ জাকারিয়া, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক, মোঃ আজাদ মিয়া।
অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার, মোঃ ফরিদ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (ডিসি) ফয়ছল মাহমুদ, হাইওয়ে পুলিশ সুপার, বি,আর,টিএর কর্মকর্তাগণ বাস মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক এবং সি.এন.জি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ। সভায় সিলেট মেট্রোপলিটন এলাকা সহ সিলেটের সকল উপজেলায় ব্যাটারি চালিত অটোবাইক,
মিশুক, মটরবাইক সহ সকল প্রকার অবৈধ গাড়ি দ্বারা যাত্রি পরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সি.এন.জি আমদানী বিক্রয় ও শো-রুম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সিটি কর্পোরেশন ও ট্রাফিক প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে পার্কিং এর স্থান নির্ণয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী এপ্রিল ২০২১ইং সনের মধ্যে সিলেট সুলতানপুর রাস্তা সহ ভাঙা-চুড়া সকল রাস্তার কাজ সম্পন্ন করার পুন:নির্মানের আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসকের সাথে ফলপ্রসু আলোচনার মাধ্যমে পরিবহণ শ্রমিকের সকল সমস্যা নিরসনের আশ্বাসের প্রেক্ষিতে ৫ দফা দাবী বাস্তবায়নের কর্মসূচী প্রত্যাহার করা হইল।
6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
1 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
5 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
7 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
3 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক