editor
প্রকাশিত: 3:57 PM, February 7, 2023
ডিএসএস ডেস্ক :: গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডর ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ করে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের পলকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ারসার্ভিসের একটি দল রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন