editor
প্রকাশিত: 3:21 PM, February 8, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ-৫ ও ২০০ জন এ গ্রেড সহ অনবদ্য ফলাফল করেছে। করোনা মহামারী এবং বন্যার কারণে একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হওয়া স্বত্তেও প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত ডায়াগ্রামে ফলাফলের সাফল্য উর্ধ্বমুখী। সন্তোষজনক ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।
রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক সহ সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, যাত্রালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। অসাধারণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ। অধ্যক্ষ বলেন, সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত ল্যাব, আবাসিক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। দৃষ্টিনন্দন এ ক্যাম্পাস আপনার সন্তানের জন্য একটি আদর্শ বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন