editor
প্রকাশিত: 4:08 PM, February 8, 2023

সিলেট সরকারি মদন মোহন কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে “মুক্তকক্ষ পাঠ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন
সিলেট সরকারী মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন বলেছেন, সুশিক্ষিত শিক্ষার্থীরা মেধা নির্ভর জাতি গঠনের হাতিয়ার। উন্নত শিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন করতে হবে।
তিনি বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কলেজ মাঠে বর্ণীল আয়োজনে “মুক্তকক্ষ পাঠ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের দিকে জাতি চেয়ে আছে। তোমরা সুশিক্ষা অর্জন করে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে গঠন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর আমাদের মাতৃভূমিকে আমরা নিজের হাতে গড়বো। এটাই হবে আমাদের আজকের দিনের শপথ।
কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জল দাসের সঞ্চালনায় মুক্তকক্ষ পাঠ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. যুন্নুরাইন। পবিত্র গীতা পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক ধ্রুবরাজ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, নবীনবরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আহমদ হোসেন। ধন্যবাদ বক্তব্য রাখেন সিলেট সরকারী মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও বিএমটি, ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক লে: মো. মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও তারাপুর ক্যাম্পাসের ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মঞ্জুর হোসেন, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রঞ্জিত মোহন্ত, জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রদান অধ্যাপক সুক্তি চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিপ্রেস রঞ্জন রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আদিবা খানম, আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক আলী হাসান পারভেজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সরকারী মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন