editor

প্রকাশিত: 8:12 PM, February 9, 2023

যারা নিস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন তারা কখনই নিজের দিকে তাকান না: ইকবাল সিদ্দিকী

যারা নিস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন তারা কখনই নিজের দিকে তাকান না: ইকবাল সিদ্দিকী

বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক কার্যক্রম ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, মানবতার কল্যাণে কাজ করা ইবাদতের একটি অংশ। যারা নিস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন তারা কখনই নিজের দিকে তাকান না। মানুষের কল্যানই যেন তাদের কাছে ব্রত হয়ে দাঁড়ায়। আমাদের উচিৎ এই সকল মানুষকে উৎসাহ প্রদান করা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক কার্যক্রম ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে বেওয়ারিশদের কল্যাণে ১০তলা হাসপাতাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আপনাদের এই কল্যাণমূখী কাজ আমাদেরকে অনুপ্রানিত করে। আমাদের বিশ্বাস এই কার্যক্রমে সিলেটবাসীর সার্বিক সহযোগীতা থাকবে।

তিনি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন এর বিগত দিনের কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা প্রবাসী কমিউনিটি নেতা মঈনুল বাকর এর সভাপতিত্বে ও সিলেট বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট সামসুল ইসলাম, কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৈয়মুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এহিয়া আহমদ, জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, মাউন্ট এডোরা হাসপাতালের ডা. শামছুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম।

বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক কার্যক্রম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, এডভোকেট দিলীপ কুমার দে, এডভোকেট শিশির কুমার দেব, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট মাহমুদুজ্জামান মাহমুদ, এডভোকেট উমেশ চন্দ্র দে, এডভোকেট নাছিমা বেগম, প্রবাসী মো. নুরুজ্জামান, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংবাদিক মো. দুলাল হোসেন, প্রবাসী আমিনুল ইসলাম দিনেশ, এডভোকেট সুধারঞ্জন দে, এডভোকেট সাইফুল ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী, মিসবাহ আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, নেছার আহমদ, মাহবুব এলাহী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে অসহায় দরিদ্র ৫ জন নারীকে ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান শাখার নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মানবিক শওকত পিপিএম আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা নিজের অর্থেই নিজে মানবিক কাজ করি” এই স্লোগানকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। এরই লক্ষে সিলেটে বেওয়ারিশদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আমরা একটি ১০ তলা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। অচিরেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিহাব হোসেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন