editor
প্রকাশিত: 10:18 PM, February 9, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: ছাতকে আওয়ামীলীগ নেতা কাওছারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পবিত্র জুম্মার নামাজ শেষে প্রকাশ্যে মসজিদের ভিতরে ন্যাক্কারজনক হামলা করা হয় আওয়ামীলীগ নেতা কাওছার আহমদের উপর। মসজিদে সরকার বিরোধী কটুক্তিমুলক বক্তব্য প্রদানে বাধা দেয়ায় তার উপর এ হামলা চালানো হয়। হামলার মদদদাতা গোবিন্দগঞ্জে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, জামাত নেতা মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে সহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যতায় রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হকের পরিচালনা অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। সভায় আরো বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী, আব্দুল হান্নান, আঙ্গুর তালুকদার, ফারুক আহমদ সরকুম, সাবেক ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মুস্তাকিম রায়হান প্রমুখ।
এ সময় আওয়ামীলীগের আব্দুস সামাদ, আব্দুল করিম, রইছ আলী,খালেদ হাসান, পরেশ চন্দ্র রায়, ছমরু মিয়া মখলিছুর রহমান, আনছার আলী, আবুল কাশেম,আজির উদ্দিন, শাহাব উদ্দিন,আকমল হোসেন, জয়নাল আবেদীন, আব্দুর রশিদ, সুজন মিয়া, আবু হানিফা সায়মন, মাসুদ পারভেজ, জবান আলী, পারভেজ আহমদ, রিপন চন্দ্র দাস, কামাল মিয়া, আইন উদ্দিন, ইউপি সদস্য সুরেতাজ মিয়া,হেলাল আহমদ, শায়েস্থা তালুকদার, মিজানুর রহমান, যুবলীগ নেতা মাহমুদূর রহমান জুসেফ, সদরুল হোসেন মাহফুজ, মিজানুর রহমান রাসেল, সনজব আলী, জাহির উদ্দিন, ছাত্রলীগের হাবিবুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন