editor

প্রকাশিত: 1:06 PM, February 11, 2023

এডভোকেট আবু হাফিজ ও সৈয়দা সাহারবানু স্মরনে দোয়া মাহফিল

এডভোকেট আবু হাফিজ ও সৈয়দা সাহারবানু স্মরনে দোয়া মাহফিল

ডিএসএস ডেস্ক :: প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী মরহুম এডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ ও তার সহধর্মিণী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী সৈয়দা সাহারবানু স্মরনে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পারস্হ হাফিজ কমপ্লেক্সে পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে মরহুম আবু হাফিজ ও সৈয়দা সাহার বানু ও পরিবারের মরহুম সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় এডভোকেট হাফিজের ছেলে মেয়ে সহ পরিবারের সকল সদস্য,আত্মীয় স্বজন সহ সমাজের সকল শ্রেণীপেশার লোকজন এতে অংশনেন।

উল্লেখ্য যে, মরহুম এডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ ১৯০০ সালে সিলেট শহরের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করে ১৯৮৫ সালে তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ছাত্রজীবন থেকে মৃত্যুকাল পর্যন্ত বৃহত্তর সিলেট অঞ্চলে রাজনীতি,শিক্ষা ও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। এডভোকেট আবু হাফিজ মুসলিমলীগ বৃহত্তর সিলেট অঞ্চলের প্রতিষ্ঠিতা সাধারন সম্পাদক, সিলেট রেফারেন্ডাম বোর্ডের সাধারন সম্পাদক, সিলেট ল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও দীর্ঘকাল এর প্রেন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বহুবার সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরই সহ ধর্মিণী সৈয়দা সাহারবানু তৎকালীন সময়ে সিলেট অঞ্চলে নারী নেতৃত্বের অগ্রদূত ছিলেন। তিনি তখনকার সময়ে সিলেট শহরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে জড়িত ছিলেন,এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সংগঠনের দায়িত্ব তিনি আমৃত্যু পালন করেন। তিনি দীর্ঘদিন মহিলা মুসলিম লীগ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সহসভাপতির দায়িত্ব ও পালন করেন। বৃহত্তর সিলেট অঞ্চলের রত্নগর্ভা পিতা ও মাতা হিসেবে সিকৃত এডভোকেট আবু হাফিজ ও তাঁর সহধর্মিণী সৈয়দা সাহারবানু ৭ ছেলে ও ৬ মেয়ের জনক ও জননী ছিলেন। তাদের প্রতিটি ছেলে ও মেয়ে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও বিদেশে স্ব স্ব কর্মে সফলতার উজ্জ্বল স্বাক্ষর রেখে যাচ্ছেন। তাদের ছেলেদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও অর্থমন্ত্রী আবল মাল আবদুল মুহিত, সাবেক কুটনৈতিক বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মুমিন এমপি। বড় ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন। এক ছেলে ড. এ কে মুবিন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ন্যাশনাল টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন। অন্য ছেলে এ এস এ মুয়িয সুজন বর্তমানে বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, এরআগে তিনি সরকারী বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের মেয়েদের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা. সাহলা খাতুন, আরেক মেয়ে শিফা হাফিজ ব্রাকের সাবেক পরিচালক ছিলেন। তাদের বাকি ছেলে মেয়েরা দেশ ও বিদেশে বিভিন্ন পেশায় উচ্চ পর্যায়ে নিয়োজিত রয়েছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন