editor
প্রকাশিত: 5:34 PM, February 11, 2023

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস ওসমানী নগর উপজেলা শাখার ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য রাখছেন মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুন যুবাদের এগিয়ে আসতে হবে। আমরা শান্তির একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। মাদক নামক বিষাক্ত এই ছোবলে ইতিমধ্যে যারা বিপদগামী হয়ে গেছেন আমরা চাই তাদেরকে সুস্থ্য সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে। এই কাজে সরকারের পাশাপাশি সমাজ সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি (১১ ফেব্রুয়ারি) শনিবার সকালে ওসমানী নগর উপজেলার তাজপুর কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস ওসমানী নগর উপজেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মাদকের নীতিবাচক দিকগুলো সমাজের সর্বস্থরে ছড়িয়ে দেয়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
মানস ওসমানী নগর উপজেলা শাখার সভাপতি এডভোকেট সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কবি মুহিবুর রহমান কিরণ, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওলিউল্লাহ বদরুল, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঝলক পাল, মানস সিলেট শাখার সমন্বয়ক সমর দাশ, মানস সিলেট জেলা শাখার সভাপতি হেলাল আহমদ, সহ-সভাপতি এডভোকেট কল্যাণ চৌধুরী, হৃষিকেশ রায় শংকর, সাধারণ সম্পাদক মিহির মোহন, সিলেট মহানগর শাখার সভাপতি সন্তোষ পাল, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লালা মিয়া।

মানস ওসমানী নগর উপজেলা শাখার কোষাধ্যক্ষ বিপুল পুরকায়স্থের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহজাহান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহকদ, প্রচার সম্পাদক সুশান্ত কপালী প্রমুখ।
ড. অরূপরতন চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সিলেট বেতারের ঘোষিকা পূরবী দেব। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। শুরুতে মানস ওসমানী নগর উপজেলা শাখার পক্ষ থেকে ড. অরূপরতন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন