editor

প্রকাশিত: 10:19 PM, February 11, 2023

তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ওয়াজ মাহফিল সম্পন্ন

তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ওয়াজ মাহফিল সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) ও আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) এবং এলাকার মুর্দেগাণের ঈসালে সওয়াব উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মসজিদ সংলগ্ন মাঠে দুপুরে শুরু হয়ে মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সাবেক মেম্বার হাছির আলীর পৃথক পৃথক সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন একুশে টিভি ও মোহনা টিভি’র ইসলামি ভাষ্যকার মাওলানা মুফতি বেলাল আহমদ।

বিশেষ অতিথির বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদরাসা আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন, সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান ভাদেশ্বরী, আল্লামা শায়দা (রহ:) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আছকর আলী।

তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বী ও সামছুল ইসলাম শাকির যৌথ পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদারাসার প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রঃ)’র সুযোগ্য নাতী মাওলানা ফয়েজ আহমদ তুরুকখলী, দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ মুফতি সুলাইমান আহমদ, মাওলানা শহিদুল হক হোসেনপুরী প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ পেশ করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মসজিদ পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে কামরুল ইসলাম মেম্বার, শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, আহবাব হোসেন কয়েছ।

এছাড়াও মুব্বিয়ান, যুব সমাজ সহ সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক আহমদ। নাতে রাসুল সা. পরিবেশন করে হাফিজ মিসবাহ উদ্দিন ও রাহেল আহমদ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল হক হোসেনপুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন