editor
প্রকাশিত: 11:46 AM, February 12, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ধ্বংসের রেশ এখনো কাটেনি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখনো চলমান। এর মধ্যেই উত্তর আমেরিকার আকাশসীমায় সন্দেহজনক আরেকটি অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, সর্বশেষ ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। সে কারণে উত্তর-পশ্চিম কানাডার ইউকনে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ট্রুডো বলেছেন, বস্তুটিকে ভূপাতিতের জন্য অভিযানে নামে কানাডা এবং মার্কিন বিমানবাহিনী। পরে একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান বস্তুটিকে ধ্বংস করে। গত সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি তৃতীয় বস্তু, যা গুলি করে ভূপাতিত করা হলো।
গত সপ্তাহে নিজেদের আকাশে একটি চীনা নজরদারি বেলুন ধ্বংস করে আমেরিকান সামরিক বাহিনী। এরপর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলাস্কা থেকে একটি ছোট গাড়ির আকারের একটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন, অজ্ঞাত সেই বস্তুটির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে কানাডিয়ান বাহিনী।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনিতা আনন্দ জানিয়েছেন, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটায়
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন