editor
প্রকাশিত: 4:40 PM, February 12, 2023
সিলেট নগরীর শাবিপ্রবির পশ্চিমে ৩৭নং ওয়ার্ডের বৃহত্তর টিলারগাঁও ডলিয়া আখালিয়াস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর উদ্যোগ মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ফ্রি পোশাক বিতরণ অনুষ্ঠান গতকাল ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা আবুল বশর মোঃ রফিক এর সভাপতিত্বে এবং জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহরুল হক ও মাওলানা সাজ্জাদুর রহমান আমিনীর যৌথ পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মতীন ধনপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক কাসেমী, শায়খুল হাদিস মুফতি আতিকুর রহমান, ফ্রান্স প্রবাসী আলহাজ্ব আজম আলী, মানবিক পুলিশ সদস্য রেজাউল আলম নাসিম, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোওয়ার হুসেন জয় প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব মফিজ আলী মাষ্টার, টিলারগাঁও পুরান জামে মসজিদের মুতাওয়াল্লী তাহির আলী, আব্দুর রাজ্জাক, জমিরুদ্দিন, আব্দুল মান্নান, ওয়াব আলী, ওয়ারিছ আলী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আফরোজ আলী, মাওলানা মাহতাবুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মাওলানা মুশাহিদ, হাজী ইউনুস আলী, নুরুল ইসলাম, রহিমুদ্দিন প্রমুখ। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ৯১ জন মেধাবী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী, পায়জামা, বোরকা বিতরণ করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ফ্রি পোষাক বিতরণ করা একটি মহতী উদ্যোগ। শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ গঠনে জামেয়া মোহাম্মদিয়া সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা ক্ষেত্রে সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন