editor
প্রকাশিত: 5:06 PM, February 12, 2023
সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ ক্যাপ্টেন একাডেমিতে হিফজুল কুরআন শাখার উদ্বোধন করা হয়েছে। ক্যাপ্টেন একাডেমি পরিচালনায় ও দারুস সুন্নাহ লতীফিয়া নিউইয়র্কের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদার তত্ত্বাবধানে এ শাখার উদ্বোধন করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
দারুস সুন্নাহ লতীফিয়া নিউইয়র্কের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদার সভাপতিত্বে ও একাডেমীর সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাপ্টেন একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির হিফজ বিভাগের সহকারি হাফিজ মো. রাসেল আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষিকা সাকেরা রহমান, আশরাফুল ইসলাম জনি, মিতালী রায় মুন, তাওহিদুল জান্নাত ও প্রিমিলা দেবী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন