editor
প্রকাশিত: 7:13 PM, February 12, 2023
ডিএসএস ডেস্ক :: রুশ সেনাদের সহযোগী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপে আর কোন কারাবন্দিকে নিয়োগ দেওয়া হবে না। এমন ঘোষণা দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, আমরা আর কোনো কারাবন্দিদের নিয়োগ দেব না।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবির দাবি, বর্তমানে ইউক্রেনে এই গোষ্ঠীর প্রায় ৫০ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। আর এ গ্রুপকে অপরাধী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াগনার প্রধানের এ ঘোষণার মাধ্যমে বোঝা যায়, রণকৌশলে পরিবর্তন আনছে রাশিয়া। খবর সিএনএনের।
এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর ব্লগার সেমিয়ন পেগভকে এক সাক্ষাৎকারটি দিয়েছেন প্রিগোজিন বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি শহর নিয়ন্ত্রণে নিতে মস্কোর আরও দুই বছর সময় লাগবে।
শুক্রবার তার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে তিনি দাবি করেন, রাশিয়ার পরিকল্পনা হলো- দোনেৎস্ক ও লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। গত বছর এই দুটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে এটিকে অবৈধ বলে দাবি করছে পশ্চিমা দেশগুলোসহ জাতিসংঘের বেশিরভাগ সদস্য।
এতে ওয়াগনার প্রধান বলেন, আমার মনে হয়, অঞ্চল দুটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে দেড় থেকে দুই বছর লাগবে। আর দিনিপ্রো নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে লাগবে প্রায় তিন বছর।
ওয়াগনার প্রধান বলেন, দোনেৎস্কের বাখমুত শহর নিয়ন্ত্রণ নেওয়া খুবই জরুরি। সর্বশেষ কয়েক মাস ধরে বাখমুতে দুপক্ষের তীব্র লড়াই চলছে। শহরটিতে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রুশ বাহিনী।
রাশিয়া কি শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি রয়েছে- এমন প্রশ্নের জবাবে প্রিগোজিন বলেন, বিষয়টি এত তাড়াতাড়ি বলা উচিত হবে না। এখনো অনেক এলাকা নিয়ন্ত্রণের বাকি রয়েছে। তবে আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন