editor
প্রকাশিত: 8:33 PM, February 12, 2023
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, প্রাথমিক শিক্ষা একটি দেশের শিক্ষা ব্যবস্থার মূলভিত্তি। প্রাথমিক স্তরে নতুন প্রজন্মের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে পরবর্তী শিক্ষা জীবনে তা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আনুষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিকশিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলার পাশাপাশি কোমলমোতি শিশুদেরকে জ্ঞান-বিজ্ঞানের প্রতি সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুদের মেধার বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুস সালাম আইয়ুবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিম উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আইয়ুব আলী, বর্তমান সহ সভাপতি ইউপি সদস্য আবুল কালাম চৌধুরী, সদস্য আব্দুর রহিম, আব্দুল লতিফ, ফয়েজ উদ্দিন, সংবাদকর্মী ফখরুজ্জামান ফারুকী, সমাজসেবী আব্দুল মন্নান ময়না।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার, সুহানা আক্তার, সুহানা বেগম, সমাজকর্মী ইব্রাহিম আলী, তাজ উদ্দিন, আব্দুল মালিক, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, রুহুল আমিন, কালা মিয়া, জাহেদ আহমদ, মোহাম্মদ আলী তুহিন, তারেক আহমদ, আব্দুল্লাহ মিয়া, আজির উদ্দিন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন