editor
প্রকাশিত: 8:39 PM, February 12, 2023
বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ বলেছেন, বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতেও সহায়তা করে। তাই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধন হিসেবে কাজ করে গ্রন্থাগার। তথ্যপ্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হ্রাস পাচ্ছে। সে প্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
তিনি রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্দুল মোবিন বিরচিত “প্রেমময় গীতিকথা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান এর সভাপতিত্বে ও মুস্তাফিজ সৈয়দ এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ প্রকাশনীর প্রকাশক মো. জসিম উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, সাহিত্য সমালোচক কবি জয় জাহাজী, বিশিষ্ঠ ব্যাংকার জগলুল হক,বইটির লেখক কবি আব্দুল মোবিন, কবি ও কথাসাহিত্যিক মাসুমা টফি একা, কবি রাহনুমা শাব্বীর চৌধুরী মনি, কবি সেনোয়ারা আক্তার চিনু, সার্জন টিভির জুবের আহমদ সার্জন, খালেদ আহমদ, শাব্বির আহমদ অপু, অপি প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন