editor
প্রকাশিত: 1:08 PM, February 13, 2023
উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ:)এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিতআল্লামা মুশাহিদ বায়মপুরীর কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।সেই উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনকেও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, আমি সব সময় সিলেটের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। সবাইকে সাথে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি।আমি বিশ্বাস করি সিলেটের মানুষ আমাকে অকুন্ঠ সমর্থন দেবে।আমার দলের সর্বস্তরের নেতা কর্মীরাও আমাকে নিয়ে আশাবাদী।
মোনাজাত করেন দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ছিলেন, নায়েবে শায়খুল হাদিস মাও. শামসুদ্দিন দুর্লভপুরী, সহকারী শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলী, শিক্ষক মাও. আসআদ আহমদ।
উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আল্লামা মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাও. জামিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রশিদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিলেট বারের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামিম আহমদ শাহীন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ স্বাধীন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন