editor
প্রকাশিত: 2:46 PM, February 13, 2023
জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ফকীহুল মিল্লাত মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. আন্তর্জাতিক কনফারেন্স, ওয়াজ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের দুসকি পয়েন্ট আখালিয়া জালালাবাদ এলাকা মাদ্রাসা প্রাঙ্গনে এই আন্তর্জাতিক কনফারেন্স, ওয়াজ ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।
জামেয়া ক্বাসিমুল উলম দরগাহে হযরত শাহজালাল রাহ. সিলেট এর মুহতামিম মাওলানা মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, মদীনাতুল উলুম দারুস সালাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মুফতি ওলীউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাম্মিল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বেফাকুল মাদারিসিল আরবিয়ার মহা পরিচালক ও দৈনিক ইনকিলাব এর নির্বাহী সম্পাদক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী (ঢাকা)।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বয়ান পেশ করেন নিউইয়র্ক আমেরিকা ব্রঞ্চ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বশির উদ্দিন, হযরত মাওলানা ইসমাঈল খান (মেখল, চট্টগ্রাম), মুফসসিরে কুরআন মাওলানা আশরাফ আলী (হরষপুরী), হযরত মাওলানা মাহমুদুল হাসান কাসেমী (নরসিংদী)।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালাক ডা. আরমান আহমদ শিপলু, সান্ডারল্যান্ড জামে মসজিদ ইউকের মুতাওয়াল্লী ও জে এস সি নর্থইষ্ট রিজন ইউকের কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন