editor
প্রকাশিত: 5:39 PM, February 13, 2023

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ এ সভাপতির বক্তব্য রাখছেন সমিতির সভাপতি এম শফিকুর রহমান
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায় এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী নিজাম উদ্দিন খান। গীতা পাঠ করেন মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
বার্ষিক সাধারণ সভার শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সুলেমান হোসেন খান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আইনজীবী হাসনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, সমিতির সদ্য প্রাক্তন সহ সভাপতি সমর বিজয় সী শেখর, নব নির্বাচিত সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, এডভোকেট মো. এমদাদুল হক, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহার, মো. জাহাঙ্গীর আলম, মওদুদ আহমদ, ইফতিয়াক হোসেন মনজু, মোস্তকিম আহমেদ কাওছার, খায়রুল আলম, আ.স.ম মুবিনুল হক শাহিন, জহিরুল ইসলাম রিপন, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, আসাদুর রহমান তারেক, কামাল আহমদ প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির ২০২৩ সালের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু ও খায়রুল আলম উপস্থিত ছিলেন।
এসময় নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন সদ্য প্রাক্তন নেতৃবৃন্দ।
সভায় নব নির্বাচিত সভাপতি এম ই এম ইকবালুর রহমান এর সভাপতিত্বে ২য় পর্বে নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মো. সফিকুল ইসলাম ২০২৩ সালের বাজেট উপস্থাপন করেন। নব নির্বাচিত সভাপতি এম ই এম ইকবালুর রহমান সমিতির কার্য পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন