editor

প্রকাশিত: 6:36 PM, February 13, 2023

সিলেটে সড়কে ৩ দিনে ছয়জনের প্রাণহানি

সিলেটে সড়কে ৩ দিনে ছয়জনের প্রাণহানি

ডিএসএস ডেস্ক :: সিলেট বিভাগে মাত্র তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের চারজন ও মৌলভীবাজারের একজন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একজন।

সর্বশেষ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

নিহত চারজন হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫), তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। রোববার বিকেলে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মারা যান একই উপজেলার পৌর শহরের নয়াগ্রাম এলাকার ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এওলাটিকর এলাকায় সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অপর একটি অটোরিকশাকে চাপা দেয় সিলেট থেকে গোলাপগঞ্জগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত অপর তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রোববার রাতে মারা যান আরও দুইজন।

এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার বাবুল করের ছেলে সৌম্য কর (৮) নিহত হয়।

এছাড়া শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর