editor
প্রকাশিত: 10:04 PM, February 13, 2023
ডিএসএস ডেস্ক :: দ্রুত নিজেদের নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেপ্তারের ঝুঁকি কিংবা হয়রানি এড়াতে এই নির্দেশনা দিয়েছে দেশটি।
মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা রাশিয়ায় থাকছেন বা ভ্রমণ করছেন, তাদের দ্রুত প্রস্থান জরুরি। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে রাশিয়ায় ভ্রমণ না করারও নির্দেশ দিয়েছে মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস বলছে, রাশিয়ার নিরাপত্তাবাহিনী মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গ্রেপ্তার করেছে, বেছে বেছে তাদের আটক-হয়রানি করেছে। ন্যায্য ও স্বচ্ছ আচরণে অস্বীকার করছে। গোপণ বিচারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করছে।
রাশিয়ার কর্তৃপক্ষ নির্বিচারে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ধর্মীয় কর্মীদের বিরুদ্ধে দেশীয় আইন প্রয়োগ করছে। ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ অপরাধ তদন্ত চালাচ্ছে বলেও অভিযোগ মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাসের।
ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ এবারই প্রথম দেয়নি। গেল সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য সমাবেশের ঘোষণা দিলেও এমন নির্দেশনা দেওয়া হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন